বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার পরে নাসিক ৩নং ওয়ার্ডস্থ বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

নিহতের নাম বিলকিস আমিন (৭০)। তিনি ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী।

জানা গেছে, বিলকিস আমিন দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় ছিলেন। আজ সকাল ৮টায় তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করলে তার সন্তান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের জন্য রাতে জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে রাত সাড়ে ৭টার সময় নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা হাবিবকে মায়ের জানাজায় উপস্থিত হওয়ার জন্য তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনকার্যে অংশগ্রহণ শেষে পুলিশি নিরাপত্তায় পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, জানাজার সময়ে আমাদের থানা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ছিল। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, মায়ের জানাজায় উপস্থিত হতে বিকাল সাড়ে পাঁচটা হতে রাত সাড়ে আটটা পর্যন্ত কারাবন্দি হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফনকার্য সম্পন্ন শেষে পুনরায় তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ