বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র পেতে হলে ফখর জামান, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদিদের টাকা দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

আবুধাবি টি-টেন লিগের ক্ষেত্রেও সেই নিয়ম কার্যকর করতে যাচ্ছে পিসিবি। অভিযোগ, প্রত্যেক ক্রিকেটারের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার জন্য ১০ হাজার মার্কিন ডলার দাবি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে কারণে আসন্ন টুর্নামেন্টে পাকিস্তানের একাধিক ক্রিকেটারের অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আগামী ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে আবুধাবি টি-টেন লিগ। প্রতিযোগিতার সব ম্যাচ হওয়ার কথা শেখ জায়েদ স্টেডিয়ামে। এই লিগে বিভিন্ন দলের হয়ে খেলার কথা রয়েছে শাদাব খান, নাসিম শাহ, ফখর জামান, সালমান ইরশাদ, সুফিয়ান মুকিম, ইফতিকার আহমেদ, আব্বাস আফ্রিদি এবং ফাহিম আশরাফের।

কিন্তু পিসিবির অনুমতি না মিললে তাদের কারও পক্ষেই প্রতিযোগিতায় নামা সম্ভব হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি লিগে খেলার এনওসি পেতে হলে ক্রিকেটারদের নির্দিষ্ট পরিমানে টাকা জমা দিতে হবে।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার ডলার দাবি করছে পিসিবি। পাকিস্তানের সাংবাদিক বিষয়টি প্রকাশ্যে এনেছেন। এর আগে বিদেশি লিগের আয়োজকদের কাছ থেকে এনওসি দেওয়ার বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে। এবার সেই আর্থিক দায় সরাসরি ক্রিকেটারদের উপর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগেও মেজর লিগ ক্রিকেট এবং নেপাল প্রিমিয়ার লিগের আয়োজকদের বিরুদ্ধে একই অভিযোগ তুলতে দেখা গিয়েছিল। তাদের দাবি ছিল, পাকিস্তানের ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার বিনিময়ে টাকা চাইছিল পিসিবি।

প্রতিযোগিতা শুরুর ঠিক আগে বোর্ডের কর্মকর্তারা ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন। তারপর এনওসি দেওয়ার জন্য অর্থ দাবি করা হত। ফলে শেষ মুহূর্তে বিপাকে পড়ত ফ্র্যাঞ্চাইজিরা। হয় পাকিস্তানের ক্রিকেটারদের ছেড়ে দিতে হত, নয়তো দ্রুত অর্থের ব্যবস্থা করে তাদের খেলার সুযোগ করে দিতে হত।

কোনও আন্তর্জাতিক ক্রিকেটারের এনওসি দেওয়ার বিনিময়ে এভাবে অর্থ দাবির ঘটনা অস্বাভাবিক। পিসিবির এই অবস্থান নিয়ে বিদেশি লিগের আয়োজকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ