শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৩:২৯ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৩:২৯ পিএম
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক অনাকাঙ্ক্ষিত ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার সময় নায়িকার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ও অভিনেত্রীর বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং হাতে খামচি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় সাংবাদিক ও এক বিচারপ্রার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার পর পরিস্থিতি হুট করেই ভিন্ন দিকে মোড় নেয়।

অভিযোগ রয়েছে, পরীমনির নিরাপত্তাকর্মীরা গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার ও ধাক্কাধাক্কি শুরু করেন। এসংবাদমাধ্যম সংগ্রহ করতে যাওয়া বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা নানাভাবে হেনস্তার শিকার হন।

‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেন অভিযোগ করেন, চিত্রনায়িকা পরীমনি তার হাতে খামচি দিয়েছেন। ‘সংবাদমাধ্যম’-এর প্রতিবেদক রবিউল হোসেন অভিযোগ করেছেন, অভিনেত্রী নিজেই তার মোবাইল ফোন কেড়ে নিয়েছেন।

এ ছাড়া ওই ঘটনাস্থলে ‘সংবাদমাধ্যম’-এর প্রতিবেদক আশিকুজ্জামানেরও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হয়ে ‘সংবাদমাধ্যম’-এর নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান এবং মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার আহত হন। আশিকুজ্জামানের পিঠে এবং কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে আশিকুজ্জামানকে আদালতের পাশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত বুধবার (০৪ নভেম্বর) পরীমনির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এর পরদিন বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন এই চিত্রনায়িকা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ