বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৭:১৮ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৭:১৮ পিএম
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর পণ্য, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসেবা দেওয়ার জন্য সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি হয়েছে। এক চিঠিতে পেন্টা গ্লোবালকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার।

এই চুক্তির ফলে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন খাতে কাজ করা প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের জন্য সিমেন্স ইডিএর প্রযুক্তি ও সেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের সক্ষমতা উন্নয়নেও এটি ভূমিকা রাখবে। চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ ও অ্যাডভান্সড প্যাকেজিংসহ সেমিকন্ডাক্টর তৈরির বিভিন্ন ধাপে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেন্টা গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, বাংলাদেশে দক্ষ প্রকৌশলী, ক্রমবর্ধমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর বাড়তে থাকা সম্পৃক্ততা এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা অভিজ্ঞ বাংলাদেশি পেশাজীবীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। এই সক্ষমতাকে উন্নত প্রযুক্তি, অবকাঠামো, বিনিয়োগ, আন্তর্জাতিক অংশীদারত্ব ও বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা গেলে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ডিজাইন, প্রযুক্তি ও ইন্টেলেকচুয়াল প্রপার্টির মতো উচ্চমূল্যের খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

সিমেন্স ইডিএর পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার ডেনিস লবজভ বলেন, পেন্টা গ্লোবালকে অনুমোদন দেওয়া একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মাইলফলক।

সিমেন্সের বৈশ্বিক প্রযুক্তিগত নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের জাতীয় লক্ষ্যকে সমন্বয় করার মাধ্যমে আমরা শুধু একটি নতুন বাজারে প্রবেশ করছি না, বরং শুরু থেকেই একটি টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।

অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে পেন্টা গ্লোবাল বাংলাদেশে সিমেন্স ইডিএর প্রযুক্তি, প্রশিক্ষণ ও টেকনিক্যাল সাপোর্ট সেবা পাওয়ার স্থানীয় মাধ্যম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দেশের প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় ও সেমিকন্ডাক্টর শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি ও বাজারের সংযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

দলের পরাজয়ে অভিশংসনের মুখে পড়বেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ?

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ