বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৭:৪৯ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৭:৪৯ পিএম
মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

শনিবার (৭ নভেম্বর) দেশজুড়ে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে একটি বিশেষ কনসার্ট। যেখানে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড দল ৭ ঘণ্টাব্যাপী গান পরিবেশন করবে। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এ আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে গান গাইবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’, ‘মাইলস’, ‘শিরোনামহীন’, ‘আর্টসেল’, ‘মেকানিক্স’ ও ফিডব্যাক’।

গত দুই বছর ধরে দেশে ওপেন এয়ার কনসার্ট কমেছে হু হু করে। নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে অনেক কনসার্ট। এবার ‘কনসার্ট ফর সলিডারিটি’ সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে। কারণ একমঞ্চে জনপ্রিয় সাত ব্যান্ডকে পাওয়া নিঃসন্দেহে চমকপ্রদ ব্যাপার বটে।

কনসার্টের খবরটি জানিয়ে শ্রোতাদের উদ্দেশে ‘ওয়ারফেজ’ ব্যান্ড দল জানিয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ— সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগীতের সুরে উদযাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন।

শনিবার ‘কনসার্ট ফর সলিডারিটি’ কনসার্ট অনুষ্ঠানের ভেন্যুতে প্রবেশের গেট খুলে দেওয়া হবে বিকাল ৩টায়। কনসার্ট শুরু হবে ৪টায়। সাত ব্যান্ডের কনসার্টটি প্রায় সাত ঘণ্টা ধরে চলবে। তাই অসামান্য এক অভিজ্ঞতা পেতে চলেছেন দর্শক-শ্রোতারা। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত। ফলে বিনামূল্যেই প্রিয় ব্যান্ডের গান উপভোগ করতে পারবেন সংগীতপ্রেমীরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ