বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৭:৫০ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৭:৫০ পিএম
বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বলিউডের অভিনেতা মুকেশ ঋষি।

বলিউডের খলঅভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ঢালিউড নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর ছবির শুটিংয়ে অংশ নিতে মুকেশ ঋষি চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

মুকেশ ঋষি বলিউডে খলঅভিনেতা হিসেবে পরিচিতি পেলেও তার অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ ছিল না। তিনি তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও পাঞ্জাবি ভাষার সিনেমাতেও নিয়মিত অভিনয় করেছেন। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করে যাচ্ছেন এ অভিনেতা।

খলঅভিনেতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া মুকেশ ঋষি এবার বাংলাদেশি সিনেমায় দেখা যাবে। প্রথমবার তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আর এ সিনেমার শুটিং করতেই চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।

এ সিনেমা প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন তিনি। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এ অভিনেতা।

এ নির্মাতা বলেন, ‘নসিব’ সিনেমার প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। তিনি বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিংয়ের কাজ শুরু।'

এ ছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন মুকেশ ঋষি। আবার সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজ ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাকে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত করেছে। এবার ‘নসিব’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এ অভিনেতার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ