বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৮:২০ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৮:২০ পিএম
এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী পরিচয়ে এক নারীর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে ওই নারী তার স্ত্রী নন বলে দাবি করেছেন রনি। ওই নারীর নাম ফারজানা আফরোজ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন গোলাম মাওলা রনি। ফটোকার্ডে লেখা ছিল, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’।

ফটোকার্ডটি শেয়ার করে রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকাপ্রবাসী ইলিয়াসের আপনজন।

এদিকে, এনসিপির এক রাজনৈতিক পর্ষদের সদস্যের বরাতে গণমাধ্যমে খবর বেরিয়েছে, ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন। তবে তার সঙ্গে গোলাম মাওলা রনির বৈবাহিক সম্পর্কের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রনির বক্তব্য এবং ফারজানা আফরোজের এনসিপিতে যোগদানের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরে গণতন্ত্রের অভাব, নারী অধিকারের অবমূল্যায়ন এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তির অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির নেত্রী সামান্তা শারমিন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি বিস্তারিত বিবৃতি দিয়ে তিনি দলত্যাগের ঘোষণা দেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ