শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম
পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বড় বাগাড়, বিক্রি হলো ১৫ হাজার টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ। যার দাম হয়েছে ১৫ হাজার টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) ভোরের দিকে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাটের ব্যবসায়ীর মৎস্য আড়তে নিয়ে গিয়ে জেলে চুন্নু মাছটি বিক্রি করে দেন।

চুন্নু বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সঙ্গীদের নিয়ে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে মাছ ধরতে যাই, সেখানে নদীতে জাল ফেলে বসে থাকি। পরে হঠাৎ জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে, পরে জালটি নদী থেকে তুলতেই দেখি বিশাল একটি বাগাড় মাছ। এত বড় মাছ পেয়ে আমি ও আমার সঙ্গীরা বেশ খুশি।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার মাছ ব্যবসায়ী জিলাল মন্ডল বলেন, শুক্রবার ভোরের দিকে আমার আড়তে মাছটি নিয়ে আসলে নিলামের মাধ্যমে প্রতি কেজি বাগাড় মাছ ১ হাজার ৫০ টাকা কেজি দরে জেলে চুন্নুর কাছ থেকে মোট ১৫ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছি।পরে কেজিতে একটু লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ