শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওয়াদুদ শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি শহরের নতুন বাজার এলাকায় ভাতের হোটেলের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শহরের নতুন বাজার এলাকার ছাগল হাঁটার একটি চৌরি (চারদিক খোলা) ঘরে এক ব্যক্তির লাশ ঝুলতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি হত‍্যা নাকি আত্মহত্যা, সেটি এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ