শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৬:৪৪ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ৬:৪৪ পিএম
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমিসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যাই। আমরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় কিছু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেন। এ নিয়ে প্রথমে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করে। দুপক্ষের লোকজনের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা একাধিকবার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। খবর পেয়ে সদর মডেল থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ