শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৯:৫৯ এএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৯:৫৯ এএম
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, দুবৃর্ত্তরা রাতের আঁধারে বাসটি আগুন দিয়েছে। বিআরটিসির যাত্রীবাসটি খাগড়াছড়ি -চট্টগ্রাম সড়কে চলাচল করে।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে মহাজন পাড়া এলাকায় বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত। খবর শেনে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, গাড়ি চালকের সহকারী বাসের ভেতরে ঘুমাচ্ছিল। ভোর ৪টার কিছু সময় আগে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে বলে জানায় ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, দুবৃর্ত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এসময় বাসের হেলপার গাড়ির ভেতরে ছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ