শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল বাস

গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল বাস...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল বাস

গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মানিকগঞ্জের সাটুরিয়ায় পল্লীসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। বাসটি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টায় উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। রাতের আঁধারে বাসে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতা নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। যদিও এসব আশঙ্কার পক্ষে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ