শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৮:৩৮ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৮:৩৮ পিএম
বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলার জামালগঞ্জ উপজেলা সদরে থানা ভবনের সামনের সড়কে বিএনপির দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আব্দুল মালিকের নেতৃত্বে পৃথক দুটি মিছিল বের করে। মিছিল দুটি থানা ভবনের সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে রাস্তা ছেড়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচ জনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ