রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক: রণবীর কাপুর

অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক: রণবীর কাপুর...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ২:৪৭ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ২:৪৭ পিএম
অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক: রণবীর কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবি নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। পর্দায় রামের চরিত্রে তার অভিনয় মন জয় করেছে সবার। পরিবার থেকে শুরু করে সাধারণ দর্শক—সকলেই রাম হিসেবে তাকে সানন্দে গ্রহণ করেছেন। ছবির দ্বিতীয় পর্বও আগামী বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে এত সব সাফল্যের মাঝেই হঠাৎ এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন রণবীর। সম্প্রতি তিনি জানিয়েছেন, অভিনেতা হিসেবে এটিই নাকি তার জীবনের শেষ দশক!

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্তের কথা জানালেন রণবীর? তবে কি চিরতরে অভিনয়কে বিদায় জানাতে চলেছেন তিনি?

সত্যিটা হলো, ব্যাপারটি আসলে তেমন নয়। মূলত ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি এবার ক্যামেরার পেছনের কারিগর হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা। খুব শিগগিরই তাকে পরিচালক হিসেবে দেখা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই বা তিন বছরের মধ্যেই রণবীর পরিচালিত প্রথম ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকরা।

পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে রণবীর জানান, কয়েকমাস আগেই তিনি চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। তবে যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে অভিজ্ঞতা তার চেয়ে অনেক বেশি কঠিন।

পরিচালক হিসেবে কাজ করতে গিয়ে পর্দার পেছনের মানুষগুলো—যারা চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন—তাদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেছে বলে জানান তিনি। শুধু তাই নয়, সংগীতশিল্পীদের কাজের প্রতিও তার সম্মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

পরিচালক হিসেবে প্রথম সিনেমাটি কেমন হবে, তা এখনো চূড়ান্ত না হলেও কী ধরনের গল্প বলতে চান, সে বিষয়ে তার পরিষ্কার ধারণা রয়েছে বলে জানান রণবীর। তিনি এমন একটি পারিবারিক ড্রামা বানাতে চান, যা দর্শকদের মনে এক উষ্ণ ও আনন্দদায়ক অনুভূতি জাগাবে।

নিজের ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণবীর বলেন, ‘আমি বছরে মাত্র ১০০-১২৫ দিন কাজ করি। গল্প লেখার জন্য আমার হাতে যথেষ্ট সময় থাকে। আগে কখনো আমি এত ব্যস্ত বা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম না। তবে আমার মনে হয়, অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক। আমি পরিচালনার দিকে কিছুটা ঝুঁকতে চাই। তবে এটা নিশ্চিত যে, আমি নিজে নিজের পরিচালনায় অভিনয় করব না। আমি আমার বর্তমান প্রজেক্টগুলো শেষ করে আগামী ২ বা ৩ বছরের মধ্যে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চাই।

উল্লেখ্য, ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর পর এই সুপারস্টারকে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল, যা ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। এ ছাড়াও সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘অ্যানিমেল পার্ক’ এবং ‘রামায়ণ: পার্ট টু’-এর কাজ রয়েছে এই জনপ্রিয় তারকার হাতে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ