সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৩:২০ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৩:২০ পিএম
কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। গত জুন মাসেই সামাজিক মাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেছিলেন। পরবর্তীতে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি আর সিঙ্গেল নেই, সম্পর্কে জড়িয়েছেন।

এবার সব রাখঢাক ভেঙে বিয়ের স্পষ্ট ইঙ্গিত দিলেন নীহা। আজ রোববার (৮ নভেম্বর) সামাজিক মাধ্যমে পবিত্র মক্কা থেকে দুটি বিশেষ ছবি শেয়ার করেছেন তিনি। আর এ থেকেই সবাই ধারণা করছেন, বিবাহিত জীবন শুরু করেছেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করা ছবিগুলোর একটিতে দেখা যায়, পবিত্র কাবা শরীফের সামনে এক ব্যক্তি নীহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন এবং দুজনেরই দৃষ্টি কাবার দিকে (ছবিটি পেছন থেকে তোলা)। অন্য ছবিটিতে দেখা যায়, একে অপরের হাত ধরে আছেন তারা, সামনে পবিত্র কাবা শরীফ।

র ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে নীহা লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।

পোস্টের একদম শেষে তিনি যোগ করেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।

অভিনেত্রীর এই বার্তা ও ছবি প্রকাশের পর থেকেই ধারণা করা হচ্ছে, তিনি বিবাহিত জীবন শুরু করেছেন। তবে তার জীবনসঙ্গী কে বা তার পরিচয় কী, সে বিষয়ে এখনো মুখ খুলেননি নীহা। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নাজনীন নীহার তরফ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল যে, এক পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নীহা। তবে সঙ্গীর পরিচয় নিয়ে অভিনেত্রীর নীরবতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে নীহার এই সুখবরে সামাজিক মাধ্যমে উপচে পড়ছে শুভকামনা। ভক্ত ও সহকর্মীরা ভালোবাসার বার্তায় ভরিয়ে দিচ্ছেন তার কমেন্ট বক্স। যদিও পরবর্তীতে কমেন্ট বক্স বন্ধ করে দেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ