রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকার ৪৫-এ পা

‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকার ৪৫-এ পা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৬:০৬ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৬:০৬ পিএম
‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকার ৪৫-এ পা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সুইটি শেঠি ওরফে আনুশকা শেঠির জন্মদিন ছিল শনিবার (৭ নভেম্বর)। ১৯৮১ সালে ভারতের কর্নাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে ৪৫ বছরে পা দিলেন ‘বাহুবলী’খ্যাত এ অভিনেত্রী।

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে একাধিক সিনেমায় অভিনয় করেছেন আনুশকা শেঠি। অসংখ্য পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি। তেলুগু ও তামিল সিনেমায় সমান জনপ্রিয় এ অভিনেত্রীর জন্মদিনে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীসহ শুভাকাঙ্ক্ষীরা জানাচ্ছেন শুভেচ্ছা। এ ছাড়া ‘রুদ্রামাদেবী’, ‘বাগমতী’, ‘সিংহাম’ ও ‘মিস শেঠি মিস্টার পলিশেট্টি’র মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এ অভিনেত্রী।

আনুশকা শেঠি অভিনয়ে আসার আগে যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে তেলুগু সিনেমা ‘সুপার’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের নজর কাড়েন আনুশকা।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অরুন্ধতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অভিনেত্রী। এরপর ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে পান ভারতজুড়ে জনপ্রিয়তা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ