সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অবৈধ ইটভাটায় অভিযানে মব সৃষ্টির অভিযোগে যুবক আটক

অবৈধ ইটভাটায় অভিযানে মব সৃষ্টির অভিযোগে যুবক আটক...

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৮:৪৫ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৮:৪৫ পিএম
অবৈধ ইটভাটায় অভিযানে মব সৃষ্টির অভিযোগে যুবক আটক

পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থানীয় এক যুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযানে নুরু মিয়ার ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযানে বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অপরাধে একজনকে আটক করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, একটি দালাল চক্রের মাধ্যমে কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়রা এ অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ