মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন

হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন...

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৫:০০ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৫:০০ পিএম
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন

ঝালকাঠির নলছিটিতে মামলার আসামি উপজেলার দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. সিরাজ মোল্লাকে গ্রেফতার করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এ হামলায় নলছিটি থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে একটি মামলার আসামি সিরাজ মোল্লাকে গ্রেফতার করে।

এদিকে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপ ভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। হামলায় ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনা সংশ্লিষ্ট চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, হামলার ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ