বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না বাংলাদেশ, হাসিনাকে হস্তান্তর করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না বাংলাদেশ, হাসিনাকে হস্তান্তর করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ২:৩৪ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ২:৩৪ পিএম
সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না বাংলাদেশ, হাসিনাকে হস্তান্তর করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না, বরং প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) মাধ্যমে তাকে হস্তান্তর করার দাবি জানায়।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টিকে ‘হাস্যকর’ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘লন্ডনের ওই ল ফার্মকে আমি প্রথমে বলব তাদের মক্কেল কে, তা ভালোভাবে জানতে। তাদের মক্কেল একজন সন্ত্রাসী, যিনি বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষ হত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং পালিয়ে যাওয়ার আগে শেষ দেড় মাসে দেড় হাজারের বেশি মানুষ হত্যা করে দেশ ছেড়েছেন।

ব্রিটিশ ল’ ফার্মটির উদ্দেশে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছ থেকে লুট করা টাকার পেছনে না ছুটে নৈতিকতার কিছু সীমারেখা মেনে চলুন। আইনগত, নৈতিক ও আদর্শিক—সব দিক থেকেই এই আবেদনের ভিত্তি অত্যন্ত দুর্বল।

শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইলে সরকার তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যিনি মানুষ হত্যা করে দেশ থেকে পালিয়েছেন, তার তো ফিরে আসার ইতিহাস নেই, পালানোর ইতিহাস আছে। তার বিরুদ্ধে প্রকাশ্য আদালতে তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচার চলছে এবং একটি মামলায় ইতোমধ্যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, একজন সন্ত্রাসী তো আর নানার বাড়ি বেড়াতে আসবেন না যে পাসপোর্ট দিয়ে আসবেন। তিনি দেশে আসতে চাইলে ভারতকে বলতে হবে, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে যেন তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরিয়ে বা নজরদারির মাধ্যমে প্লেনে তুলে যেভাবে অপরাধীদের হস্তান্তর করা হয়, সেভাবেই তাকে আনা হবে এবং কারাগারে পাঠিয়ে আদালতের রায় কার্যকর করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ