রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৫:০১ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৫:০১ পিএম
খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা ও ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট।

আট বছর আগে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেওয়া স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি আবারও আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার আসন্ন আত্মজীবনীমূলক বই ‘সবর’-এ করা কিছু বিস্ফোরক দাবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

তবে খাজার বক্তব্য নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে দায়ী করা হয়েছিল। তবে খাজার দাবি, এই ঘটনার সঙ্গে শুধু ওই তিন ক্রিকেটার নয়, অস্ট্রেলিয়া দলের অন্য সদস্য এবং কোচিং স্টাফরাও অবগত ছিলেন। এমনকি দলের বাকি সদস্যদের আড়াল করতেই মূল অভিযুক্ত তিনজন পুরো দায় নিজেদের কাঁধে নিয়েছিলেন বলে মনে করেন তিনি।

খাজার অভিযোগ, তৎকালীন অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যানসহ দলের সবাই জানতেন যে বল বিকৃতির পরিকল্পনা করা হচ্ছে। তার দাবি অনুযায়ী, স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের আগে ক্যামেরন ব্যানক্রফট কোচ লেহম্যানের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেছিলেন। তবে খাজার এই বক্তব্য সরাসরি নাকচ করেছেন সাবেক কোচ লেহম্যান।

ঘটনার এত বছর পর নতুন করে এমন অভিযোগ সামনে আসায় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। তবে খাজার দাবির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা স্যার জিওফ্রে বয়কট। সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজ সিরিজের পর অবসর নেওয়া খাজার বক্তব্যের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বয়কট জানতে চেয়েছেন, যদি অস্ট্রেলিয়া দলের সবাই বল বিকৃতির পরিকল্পনার বিষয়ে আগে থেকেই জানতেন, তাহলে কেউ কেন এর প্রতিবাদ করেননি?

বয়কটের মতে, দলের কোনো ক্রিকেটার অন্তত বলতে পারতেন যে ক্রিকেটে প্রতারণা করা গ্রহণযোগ্য নয় এবং তিনি এমন কর্মকাণ্ডের অংশ হতে চান না। পুরো দল কীভাবে এমন একটি অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারে, সেটিই খাজার কাছে ব্যাখ্যা চেয়েছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি।

ফলে স্যান্ডপেপার গেট নিয়ে খাজার নতুন দাবি এবং বয়কটের পালটা প্রশ্নে আট বছর আগের সেই বিতর্ক আবারও ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ