সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ডিসি অফিসের গেটসহ ৪ স্থানে ককটেল বিস্ফোরণের দাবি গুজব বলছে পুলিশ

ডিসি অফিসের গেটসহ ৪ স্থানে ককটেল বিস্ফোরণের দাবি গুজব বলছে পুলিশ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৩:৪০ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ৩:৪০ পিএম
ডিসি অফিসের গেটসহ ৪ স্থানে ককটেল বিস্ফোরণের দাবি গুজব বলছে পুলিশ

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) অফিসের প্রধান ফটকসহ ৪টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ দিনাজপুর নামে একটি পেজে এই ভিডিওগুলো পোস্ট করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১০টা থেকে শহরের জেলা প্রশাসক (ডিসি) অফিসের প্রধান ফটক ছাড়াও মহারাজার মোড়, কাঞ্চনঘাট, দশমাইল ও পুলহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পোস্টে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় এলিট ফোর্স এসআরবির একটি টিম জেলা প্রশাসক (ডিসি) অফিসের প্রধান ফটকের সামনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, রাত ১০টার আগে দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ২ ব্যক্তি একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যান। পরে আওয়ামী লীগ দিনাজপুর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি আইডি থেকে ককটেল বিস্ফোরণের ভিডিও আপলোড করা হয়।

এছাড়াও ওই পেজে কয়েকটি স্থানের নাম উল্লেখ করে বোমা বিস্ফোরণের পোস্ট করা হয়। এ ঘটনায় রাত সাড়ে ১২টায় এসআরবি’র একটি টিম জেলা প্রশাসক (ডিসি) অফিসের প্রধান ফটকের সামনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি থেকে এসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে নাই। দীপাবলি উপলক্ষে সব জায়গায় আমাদের টহল জোরদার ছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ