আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়া পর্যন্ত বাংলাদেশ স্কোরবোর্ডে রান ছিল ১৮৪, উইকেট হারিয়েছিল ৪টি। খেলা মাঠে গড়ালেও ম্যাচটি ড্র-ই হতো এমনটা ধরেই নিয়েছিলেন সবাই।
অবশেষে ম্যাচ আর মাঠে গড়ানোর অপেক্ষা করা লাগেনি খেলোয়াড় কিংবা দর্শক কারোরই। ড্রেসিংরুম থেকে বাংলাদেশের ক্রিকেটারদের মাঠে নেমে এসে আম্পায়ার ও সফরকারীদের সঙ্গে করমর্দন করতে দেখা গেল। এতে সিলেট টেস্ট শেষ হলো সমতায়।
সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হলেও প্রথম ম্যাচে মিরপুরে হারের মুখ দেখেছিল টাইগাররা। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ তে হারল বাংলাদেশ।






