বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

এলজিইডির কাজে মানের প্রশ্নে আপস নয় : মীর শাহে আলম

এলজিইডির কাজে মানের প্রশ্নে আপস নয় : মীর শাহে আলম...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৪:৩০ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৪:৩০ পিএম
এলজিইডির কাজে মানের প্রশ্নে আপস নয় : মীর শাহে আলম

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় কোনো ফি নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ২টি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আশা করি, সন্ধ্যার আগে আরো ৩০ জনকে ছাড়পত্র দেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. এম এ মুহিত বলেন, এমন ঘটনা থেকে বাঁচতে আরো সচেতনতার দরকার। সামনে বার্ন চিকিৎসা সারা দেশে বিকেন্দ্রীকরণ করা হবে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ফলে ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে ৭৭ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৪ জনকে আইসিইউতে পাঠানো হয় এবং ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়। বাকি ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মাদরাসার শিক্ষক আজিজুর রহমান জানান, রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদরাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েন সবাই।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ