মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

একনজরে আজকেরসংবাদমাধ্যম (১০ নভেম্বর)

একনজরে আজকেরসংবাদমাধ্যম (১০ নভেম্বর)...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৬:০৪ এএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৬:০৪ এএম
একনজরে আজকেরসংবাদমাধ্যম (১০ নভেম্বর)

শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালে তত্কালীন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের নায়ক নূর হোসেন জীবন্ত পোস্টার হয়ে গণতন্ত্রকামী মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে স্লোগানের অক্ষরে বুকে-পিঠে ধারণ করেছিলেন।

ঢাকার নারিন্দায় এক অটোরিকশাচালকের ঘরে জন্ম নেওয়া নূর হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। পরে তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলন তুঙ্গে থাকাকালে ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন শহীদ হন। বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে তিনি রাজপথে বের হয়েছিলেন।

সেদিন আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) একটি মিছিল পল্টন এলাকার ‘জিরো পয়েন্ট’ অতিক্রমকালে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করেছিল। তখন নূর হোসেন শহীদ হন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করতে বাধ্য হন বাবুল।

নূর হোসেনের সেই আত্মত্যাগ সাড়া জাগিয়েছিল, গণতন্ত্রকামী মানুষের মনকে নাড়া দিয়েছিল। বুকে-পিঠে স্লোগানভরা শরীরটি আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটেছিল।

১৯৮৭ সালে নূর হোসেন শহীদ হওয়ার পর এরশাদ একই বছরের ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন। এর তিন মাস পর তিনি জাতীয় সংসদের আরেকটি নির্বাচনের আয়োজন করেন। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে বড় দলগুলো অংশ নেয়নি। ফলে সংসদ রাজনৈতিক বৈধতা পায়নি।

এরশাদ এর পরও ক্ষমতায় টিকে ছিলেন। এক পর্যায়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তাঁর পদত্যাগের মধ্য দিয়ে ঘটনাবহুল দশক শেষ হয়। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেয়। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। যে স্থানে নূর হোসেন গুলিবিদ্ধ হয়েছিলেন, সেটি এখন শহীদ নূর হোসেন চত্বর।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ