বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দেশে ফিরতে পাসপোর্ট চেয়ে শেখ হাসিনার আবেদন

দেশে ফিরতে পাসপোর্ট চেয়ে শেখ হাসিনার আবেদন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৮:০৯ এএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৮:০৯ এএম
দেশে ফিরতে পাসপোর্ট চেয়ে শেখ হাসিনার আবেদন

৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সরকারপ্রধান ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়েছেন বলে জানিয়েছেন তার উপপ্রেস সচিব হাসান শিপলু।

প্রধানমন্ত্রীকে শাহজালাল বিমানবন্দরে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

উপপ্রেস সচিব শিপলু বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার আনতালিয়া পৌঁছে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি দেশে ফিরবেন।

এর আগে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলন করে বলেন, ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের এ সফরের শেষ দিন প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ