মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বনানী কবরস্থানে ১৫ বছরের স্থায়ী কবরের ফি এক কোটি টাকা

বনানী কবরস্থানে ১৫ বছরের স্থায়ী কবরের ফি এক কোটি টাকা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম
বনানী কবরস্থানে ১৫ বছরের স্থায়ী কবরের ফি এক কোটি টাকা

বনানী কবরস্থানে ১৫ বছর মেয়াদে কবর সংরক্ষণের জন্য এক কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণ করতে গুনতে হবে দেড় কোটি টাকা। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, বনানী কবরস্থানের প্রায় দুই-তৃতীয়াংশ জায়গা সাধারণ কবরের জন্য নির্ধারিত। সেখানে ৫০০ টাকা খরচে কবর দেওয়া যায়, যার স্থায়িত্ব দুই বছর। অন্যদিকে কবরস্থানের সংরক্ষিত অংশে ১৫ ও ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে যথাক্রমে এক কোটি ও দেড় কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা শহরের ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং দীর্ঘদিন কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতেই এ ধরনের ফি নির্ধারণ করা হয়েছে। এর ফলে কবরস্থানের সীমিত জায়গা ক্রমাগত সংকুচিত হওয়ার ঝুঁকিও কমবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ