মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

চট্টগ্রামে বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুর, পেট্রোল বোমাসহ ৩ নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক

চট্টগ্রামে বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুর, পেট্রোল বোমাসহ ৩ নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
চট্টগ্রামে বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুর, পেট্রোল বোমাসহ ৩ নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাত থেকে শুরু করে হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলা এবং বন্দরনগরীর সিটি গেট ও খুলশী এলাকায় এসব ঘটনা ঘটে।

এর মধ্যে, হাটহাজারীতে পেট্রোল বোমাসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী।

'অগ্নিকাণ্ডে কিছু নথিপত্র পুড়ে গেছে। নিরাপত্তাকর্মী আগুন নেভাতে সক্ষম হন,' বলেন ওসি।

হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা দুটি বাসে ভাঙচুর চালায় বলে জানান হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, পুলিশ হামলাকারীদের ধাওয়া করে ৩ জনকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, 'বাস ভাঙচুরের সময় পুলিশ ছাত্রলীগের ৩ কর্মীকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে দুটি পেট্রল বোমা উদ্ধার জব্দ করা হয়।'

'আটক ৩ জন আমাদের জানিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। এ ঘটনায় একটি মামলা হচ্ছে,' বলেন তিনি।

এদিকে, আকবর শাহ থানার অধীন সিটি গেটের মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। খুলশীতে পুলিশের জব্দ করা একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, দুর্বৃত্তরা অটোরিকশায় এসে সিটি গেটের কাছে মনসুরাবাদে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খুলশীতে পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় জব্দ করা একটি ট্রাকে আগুন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভান।

'বিভিন্ন স্থানে নাশকতা চালানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে,' বলনে সহকারী কমিশনার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ