গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৩ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সদরদপ্তর জানায়, জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী মাঠে কাজ করবেন।
একইসঙ্গে মাঠে সক্রিয় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।






