মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পিএম
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তরুণীর নাম মামুনি খাড়িয়া (১৯)। তিনি ওই এলাকার রবি খাড়িয়ার মেয়ে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী কুলাউড়া থানা-পুলিশকে খবর দেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ