মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শেষ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শেষ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৬ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৬ পিএম
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শেষ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও সংরক্ষণ এবং উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এতে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের সুযোগ কমেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র বর্তমানে ওএমআর মেশিনে স্ক্যান করে ফলাফল তৈরি করা হয়। ফলে ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। অটোমেশনের বাইরে থাকা কিছু কার্যক্রমও এর আওতায় আনার কাজ চলছে।

প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রণয়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগে প্রশ্নপ্রণেতারা বাসায় বসে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। এখন তাদের পিএসসির নির্ধারিত গোপনীয় কক্ষে বসেই প্রশ্ন তৈরি করতে হয়। প্রশ্ন তৈরি শেষে তা সিলগালা করে সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেওয়া হয়। পরে ওই সদস্যের তত্ত্বাবধানে একই দিন সিলগালা করা খাম ভল্টরুমে সংরক্ষণ করা হয়।

প্রশ্নপত্রের নিরাপত্তায় ভল্টরুমে সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। ভল্টরুমটি আধুনিকায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সদস্য ও কমিশন মনোনীত কর্মকর্তারা ফেস লকের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন। এ ছাড়া ভল্টরুম এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।

প্রতিমন্ত্রী আরো জানান, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের নির্ধারিত কক্ষে সিসিটিভিসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। প্রশ্ন তৈরির আগে প্রশ্নপ্রণেতাদের গতানুগতিক ধারার বাইরে নতুন প্রশ্ন তৈরি, প্রশ্নের পুনরাবৃত্তি এড়ানো এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

প্রশ্নপত্র মুদ্রণেও পরিবর্তন আনা হয়েছে। আগে বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র ছাপানো হলেও বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে তা মুদ্রণ করা হচ্ছে। মুদ্রণকাজ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কমিশন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা প্রেসে অবস্থান করেন। এ সময় তাদের কাছে বাইরে যোগাযোগের জন্য মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে না। পুরো কার্যক্রম কমিশনের চেয়ারম্যান তদারকি করেন।

লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এ জন্য কমিশন একাধিক দল গঠন করেছে। এ পদ্ধতিতে পরীক্ষকেরা উত্তরপত্র বাসায় নিতে পারেন না। তাদের কমিশনে এসে নির্ধারিত দলের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করতে হয়। কমিশনের নির্দেশনা, তদারকি ও নির্ধারিত সময়সীমা মেনে একাধিক পরীক্ষকের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হয়।

মৌখিক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, মৌখিক পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করা হয়। এতে আগাম তথ্য জানার সুযোগ থাকে না।

প্রতিমন্ত্রী বলেন, বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষাকে প্রশ্নপত্র ফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এসব পদক্ষেপ নিয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ