বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কীর্তনখোলায় ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন

কীর্তনখোলায় ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৩:২৫ পিএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ৩:২৫ পিএম
কীর্তনখোলায় ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজের ক্রেন

বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ নির্ভীক-এর ক্রেন ভেঙে পড়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন ঘাটে নোঙর করা অবস্থায় ক্রেনটি ভেঙে পড়ে। এসময় পাশে থাকা বিআইডব্লিউটিএর আরও দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাক্কী সাংবাদিকদের বলেন, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে সকালে নির্ভীক-এর ক্রেন পরিচালনার কাজ চলছিল। কাজ শুরুর প্রায় পাঁচ সেকেন্ডের মধ্যেই ক্রেনটি ভেঙে দুটি জাহাজের ওপর পড়ে। এ সময় ক্রেন অপারেটর ইউনুস মিয়া আতঙ্কিত হয়ে জ্ঞান হারান। তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ জানতে বিআইডব্লিউটিএর সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি কারিগরি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন।

ক্ষতিগ্রস্ত জাহাজটি উদ্ধারে বিআইডব্লিউটিএর আরেক উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ২০১৩ সালে উদ্বোধন করা হয় দক্ষিণ কোরিয়ায় তৈরি উদ্ধারকারী জাহাজ নির্ভীক। এর ক্রেনের দৈর্ঘ্য ১৬০ মিটার।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রকৃত কারণ অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ