বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৯:৪৭ পিএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ৯:৪৭ পিএম
কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদারসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন (২৯) দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।

আসামিপক্ষের আইনজীবী আয়েশা জানান, ‘ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করবো।

সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, ‘তদন্তে একটু বেশি সময় লেগেছে। তবে তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুতই রায় ঘোষণা করেছেন। আমি চাই, রায় দ্রুত কার্যকর হোক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগমকে (৫২) হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

ঘটনার পর অভিযুক্ত মোবারককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৯ সেপ্টেম্বর তিনি কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। তবে রায় প্রস্তুত না হওয়ায় সেদিন তা ঘোষণা করা হয়নি। পরে ১১ নভেম্বর রায়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

তদন্ত সূত্রে জানা যায়, ঝাড়ফুঁকের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। হত্যাকাণ্ডের আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তার মাকে হত্যার কথা স্বীকার করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ