বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩১ পিএমসর্বশেষ: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩১ পিএম
শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় প্রয়োজনীয় ভ্যাকসিন, ভেন্টিলেটরসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু যেন না হয়, সে লক্ষ্য সামনে রেখে চিকিৎসকদের কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এ সময় তিনি জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের বেশির ভাগই টিকা নেয়নি।

স্বাস্থ্য খাতের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতেও সরকার কাজ করবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এ ক্ষেত্রে চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ