বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নিউজপোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিউজপোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩১ পিএমসর্বশেষ: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩১ পিএম
নিউজপোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, ‘সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে দেশের মানুষের আত্মত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় অনলাইন নিউজপোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ, নিউজপোর্টালের অডিট ও নিবন্ধন নবায়ন ফি বাতিলসহ বেশ কিছু দাবি উত্থাপন করা হয়।

এসব দাবির অধিকাংশই যৌক্তিক মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের পক্ষে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।

তিনি জানান, অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ