শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নতুন পে স্কেল কার্যকর হলেও সব ভাতা কি বেড়েছে?

নতুন পে স্কেল কার্যকর হলেও সব ভাতা কি বেড়েছে?...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএমসর্বশেষ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
নতুন পে স্কেল কার্যকর হলেও সব ভাতা কি বেড়েছে?

প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জনান।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সরকার নিয়মিত আলোচনা করছে ও পরামর্শ নিচ্ছে।

তিনি বলেন, এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করা সাংবাদিক সংগঠনগুলোরই উপযুক্ত কাজ।

তিনি বলেন, ‘কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন বা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়।

‘আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। একইসঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,’ যোগ করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ