শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মাদরাসার ৯ শিক্ষার্থী এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, দেখতে গেলেন ডা. বিটু

মাদরাসার ৯ শিক্ষার্থী এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, দেখতে গেলেন ডা. বিটু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৫৭ এএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৫৭ এএম
মাদরাসার ৯ শিক্ষার্থী এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, দেখতে গেলেন ডা. বিটু

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি মূখ্য আলোচকও ছিলেন। ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বিভিন্ন আইনে গণমাধ্যমকর্মীদের অধিকার তুলে ধরে বলেন, সাংবাদিকদের অধিকার সম্পর্কে জানতে হবে। তবেই বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ সংগ্রহ সহজ হবে এবং প্রতিষ্ঠানে তারা তাদের কার্যকর অবস্থান ধরে রাখতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও মো. শহিদুল ইসলাম।

আলোচকরা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে গুজব ও ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে একজন পেশাদার সাংবাদিকের দায়িত্ব আরও বেড়ে গেছে। নীতি-নৈতিকতা মেনে, তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সাংবাদিকরা সমাজে সত্য প্রতিষ্ঠা করতে পারেন।

সাব-এডিটররা সংবাদপত্রের প্রাণ উল্লেখ করে তারা বলেন, একটি সংবাদের শিরোনাম, ভাষা ও উপস্থাপনের ওপর তার গ্রহণযোগ্যতা নির্ভর করে। তাই সাব-এডিটরদের সতর্ক, দায়িত্বশীল ও নীতিবান হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পিসহ সাংবাদিক নেতারা।

স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।

কর্মশালায় ডিএসইসির সদস্যরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ