শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

পেশাগত সততা বজায় রাখা সাংবাদিকের নৈতিক কর্তব্য : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

পেশাগত সততা বজায় রাখা সাংবাদিকের নৈতিক কর্তব্য : প্রেস কাউন্সিল চেয়ারম্যান...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৫৮ এএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৫৮ এএম
পেশাগত সততা বজায় রাখা সাংবাদিকের নৈতিক কর্তব্য : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এসময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

ডা. বিটু চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নেন। তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি হাসপাতালে উপস্থিত উদ্‌বিগ্ন অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯ জন। তাদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছে।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে থাকা এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে লাইফ সাপোর্ট থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া (উইনিং) সম্পন্ন করা হয়েছে।

এসময় ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. পিয়াস কর্মকার, ডা. মাশকুরুল আলম মিনার, ডা. আফরোজা আক্তার, ডা. আজিজুল শরীফ, ডা. সবুজ আল মাহমুদসহ ইনস্টিটিউটের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ