শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৩:১৫ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৩:১৫ পিএম
ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এক পত্রের মাধ্যমে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা জারি করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ১৫৩২১/২০২৬ দায়ের করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিভাগের একটি আদেশে বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়।

পরে হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সিএমপি নম্বর ১০৩৭/২০২৬ করা হয়। বুধবার শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবর জারি করা কমিটি বাতিলের আদেশ বহাল থাকে।

পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসাকে বিশ্ববিদ্যালয় বরাবর এডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ