শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ১২৫৫

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ১২৫৫...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৭:২৭ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৭:২৭ পিএম
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ১২৫৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৪৩৪ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭, খুলনায় ১৬০, বরিশালে ১৪৭, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৭৬ এবং সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ২৩৮ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৮৫, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে ৮ এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ