শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৭:২৭ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৭:২৭ পিএম
পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ক‌রেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য ও ওষুদ আমদানি বাড়াতে ইসোয়াতিনির প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের।

জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ইস্যুতে দুই দেশের অগ্রাধিকার প্রায় একই। এ সময় কপ-৩১ থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরেন বাংলাদেশের প্রতিমন্ত্রী। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করায় ইসোয়াতিনির সরকারের প্রশংসা করে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য ব্যবহার করা যেতে পারে।

এ বিষয়ে আলোচনার পাশাপাশি ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। এছাড়া বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরে ইসোয়াতিনিকে আরও বেশি টেকসই ও সাশ্রয়ী পোশাক আমদানির আহ্বানও জানান শামা ওবায়েদ।

স্বাস্থ্যখাতে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের ওষুধশিল্প ১৫০টিরও বেশি দেশে মানসম্মত ও সাশ্রয়ী ওষুধ রপ্তানি করছে। ইসোয়াতিনির স্বাস্থ্য খাতের চাহিদা পূরণে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত।

বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ইসোয়াতিনির অব্যাহত সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে পাটের কাপড়ে তৈরি একটি জ্যাকেট উপহার দেন শামা ওবায়েদ। উপহারটি পেয়ে তিনি সন্তোষ প্রকাশ এবং পাটপণ্যের প্রচারে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ