শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত অন্তত ২০...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৮:৩০ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৮:৩০ পিএম
বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ১০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসংবাদমাধ্যমকেসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ডলফিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর দুটি অটোরিকশাসহ প্রায় ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় আহত ইলিয়াস ফকির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে তার বহরের কোনো গাড়ি দুর্ঘটনায় পড়েনি। দুর্ঘটনার সময় সংসদ সদস্যের গাড়িবহর ঘটনাস্থলের কাছে ছিল।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বাসের ব্রেক ফেল করায় দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে একের পর এক কয়েকটি যানবাহন সংঘর্ষের কবলে পড়ে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ