শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দেশে সারের মজুদ বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন

দেশে সারের মজুদ বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৮:৩০ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৮:৩০ পিএম
দেশে সারের মজুদ বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ বিশেষ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এর আওতায় প্রতিটি পোশাক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকারের ধারাবাহিকতায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার ৬৬টি ট্রাকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকসেলে মোট ৩০ মেট্রিক টন চাল বিক্রি হবে। সাভার শিল্পাঞ্চলে থাকবে ৮টি ট্রাক, যাতে বিক্রি হবে ৪০ মেট্রিক টন চাল। এ ছাড়া ধামরাইয়ে ২টি ট্রাকসেল (১০ মেট্রিক টন), গাজীপুরে ৩০টি ট্রাকসেল (১৫০ মেট্রিক টন), নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেল (৫০ মেট্রিক টন), চট্টগ্রামে ১০টি ট্রাকসেল (৫০ মেট্রিক টন)।

প্রতি শুক্রবার দুই দফায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে—প্রথম দফা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফা দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুদ সাপেক্ষে) এই চাল বিক্রি হবে।

সুবিধাভোগী শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন এবং কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করতে হচ্ছে। প্রকৃত শ্রমিকরাই যেন এর সুফল পান, তা নিশ্চিত করতেই এ কড়াকড়ি নিয়ম রাখা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিনেই নির্ধারিত কেন্দ্রগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ