শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

শর্তে খুলল খেজুরিছড়া চা-বাগান, শনিবার কাজে ফিরবেন শ্রমিকরা

শর্তে খুলল খেজুরিছড়া চা-বাগান, শনিবার কাজে ফিরবেন শ্রমিকরা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৮:৩১ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৮:৩১ পিএম
শর্তে খুলল খেজুরিছড়া চা-বাগান, শনিবার কাজে ফিরবেন শ্রমিকরা

খুলনার রূপসা উপজেলায় নির্মীয়মাণ ইটের দেয়াল ধসে খলিলুর রহমান খান (৫২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের সুতালের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে। তিনি সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদরাসায় নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নির্মাণশ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দেবীপুরের সুতালের বটতলা এলাকায় দিদারুল ইসলামের অটোরাইস মিলে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন খলিলুর রহমান। কাজ করার একপর্যায়ে মিলের নির্মীয়মাণ ইটের দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ