শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

চাকরি বাঁচাতে আন্দোলনে এসডিএফের কর্মীরা

চাকরি বাঁচাতে আন্দোলনে এসডিএফের কর্মীরা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২:৪২ এএমসর্বশেষ: ১৪ নভেম্বর ২০২৬, ২:৪২ এএম
চাকরি বাঁচাতে আন্দোলনে এসডিএফের কর্মীরা

রাজধানীর কদমতলীর জুরাইন নবারুণ গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা মিন্টু ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

খবর পেয়ে কদমতলী থানার এসআই মিঠুন মন্ডল ঘটনাস্থলে গিয়ে জুরাইন নবারুণ গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ১১টার দিকে মরদেহ ঢাকা মেডিক্যা কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের শরীরের দুই পা, পিঠসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে এবং তিনি কেন ওই এলাকায় গিয়েছিলেন, সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

নিহত সুমন মিলন ওরফে মিন্টু মাদারীপুরের কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ