শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াত কর্মী

পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াত কর্মী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৪:৪৫ এএমসর্বশেষ: ১৪ নভেম্বর ২০২৬, ৪:৪৫ এএম
পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াত কর্মী

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, বিএনপি সরকার দেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠতায় বিশ্বাসী নয়। এদেশে সংখ্যালঘু বলতে কিছুই নেই। আমরা সবাই এদেশের মানুষ। আমাদের একমাত্র পরিচয়- আমরা বাংলাদেশি। দেশ প্রেম, উন্নয়ন, স্বনির্ভর বাংলাদেশ ও অর্থনৈতিক সমৃদ্ধি বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। সেজন্য দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলমন্ত্র ও স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’।

শুক্রবার (১৩ নভেম্বর) লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের জনার্দনপুরে শ্রীকৃষ্ণের দিব্যলীলা শ্রী শ্রী গিরি গোবর্দ্ধন পূজা ও অন্নকূট মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এসব কথা বলেন।

ওইদিন দুপুরে জনার্দনপুর রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় শ্রীমান সুদর্শন জগন্নাথ ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা জগন্নাথপুর ইসকন জগন্নাথ মন্দিরের উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রক্ষ্মচারী, সাধারণ সম্পাদক রূপচন্দ্র শ্যাম দাস ব্রক্ষ্মচারী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটোয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মশু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম এমপি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এদেশে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার। প্রত্যেকের নিজ নিজ ধর্ম, আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। এক্ষেত্রে কোনো রকম বাধা-বিপত্তি আইনগতভাবে এবং ধর্মীয় রীতিনীতি বা অনুশাসন পরিপন্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের কার্যক্রমকে আরো গতিশীলতার দিকে এগিয়ে নিতে সবাইকে আন্তরিক সহযোগিতার আহবান জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ