শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

টানা পাঁচ দিন ছুটি শেষ, রোববার খুলছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল রোববার থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সঙ্গে শুরু হবে ব্যাংক ও আদালতের নিয়মিত কার্যক্রম।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৯:২৯ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৯:২৯ পিএম
টানা পাঁচ দিন ছুটি শেষ, রোববার খুলছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল রোববার থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সঙ্গে শুরু হবে ব্যাংক ও আদালতের নিয়মিত কার্যক্রম। দীর্ঘ ছুটির পর স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরতে প্রস্তুত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান।

দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত। শনিবার (২৪ অক্টোবর) ছুটির শেষ দিন। আগামীকাল রোববার থেকে আবারও স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ