সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২০২

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২০২

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ মাস ও ১০ মাস বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও এর উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫ জন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে ওসমানী হাসপাতালে ২০০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮ জনসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৬৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে মোট এক হাজার ১১৫ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ