স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী ও রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সেবা ফিজিওথেরাপি। আজ বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় প্রতিষ্ঠানটির উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সেবা ফিজিওথেরাপির পক্ষ থেকে পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে অসহায় ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়ানোই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় সেবা ফিজিওথেরাপির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গৌরনদীতে পথচারীদের মাঝে সেবা ফিজিওথেরাপির ইফতার বিতরণ
নারীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগ ববি শিক্ষার্থীর বিরুদ্ধে
মো: জুয়েল সরদার বরিশাল স্টাফ রিপোর্টারঃ রসয়ান বিভাগের তুর্য্য বাড়ৈ নামক এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি গোপনে ধারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিকৃতি এবং অপব্যবহারের ভয়াবহ অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের সহপাঠীরা।
বুধবার (৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস বরাবর সাধারণ শিক্ষার্থীরা ও সনাতন ধর্মাবলম্বী ছাত্রীরা পৃথক পৃথক অভিযোগ দিয়েছে।
অভিযোগপত্র দুটিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে (অভিযোগ অনুযায়ী ২০২৪ সাল থেকে) সহপাঠী নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি তার ব্যক্তিগত ডিভাইসে সংরক্ষণ করে আসছিলেন। সম্প্রতি তার ডিভাইস জব্দ করে সেখানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আপত্তিকর ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সম্পাদিত ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে পারে এমন আশঙ্কায় তারা মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তারা দাবি করেন, বিষয়টি শুধু ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়, বরং এটি একটি সংগঠিত চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধও হতে পারে।
অভিযোগে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর স্নাতকোত্তর শ্রেণির ভর্তি বাতিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার এবং তার স্নাতক শ্রেণির সনদ বাতিলের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্ভাব্য জড়িত চক্রের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক সনাতন ধর্মাবলম্বী ছাত্রী বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের। পুজার সময় আমাদের একসাথে অনেক কাজ করতে হয়৷ এজন্য অনেক সময় থাকতেও হয় ৷ আমাদের অনেক সিঙ্গেল এবং গ্রুপ ফটো তার ফোনে আছে। এক্ষেত্রে সে আমাদের আপত্তিকর ছবি তুলতে পারে বলে আশঙ্কা করছে। তদন্ত সাপেক্ষে তার যথাযথ বিচার দাবি করছি।
রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিরাজ বলেন, গতকাল রাতে ইফতারের পরে নিজের একজন মেয়ে বন্ধুর অনুমতি ছাড়াই আপত্তি কিছু ছবি তুলেছে। মেয়েটি দেখে ওর ফোন চেক করে। এসময় ওর ফোনে আরও শতশত মেয়ের আপত্তিকর ছবি পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে ওর নিজের ব্যাচের সহপাঠীরা ঘটনাস্থলে চলে আসে এবং তারা ওর ফোন চেক করে আপত্তিকর ছবি দেখে তারা ক্ষুব্ধ হয়ে যায়। পরে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর টিম,বিভাগের শিক্ষকদের খবর দেয়৷ তাদের উপস্থিতিতে রাতেই বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীর বাবা মাকে জানায়। সকালে তারা বিশ্ববিদ্যালয়ে আসে। এ সময় পুরো বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে প্রক্টর অফিসের সামনে মানববন্ধন করে।
এ বিষয়ে রসায়ন বিভাগের চেয়ারম্যান ড.মোঃমাসুদ পারভেজ বলেন, অভিযুক্তের ডিভাইস চেক করা হচ্ছে, এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় নি। আমরা ডিভাইসের ছবি গুলো চেক করছি।
আরও দেখুন
ইলেকট্রনিক গ্যাজেট (মোবাইল, ল্যাপটপ)
শিক্ষা সংবাদ
চাকরি পোর্টাল সাবস্ক্রিপশন
ববি প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আমাদের যৌন নিপীড়ন বিরোধী সেল আছে। তাদেরকে বলবো তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে। পাশাপাশি এ ছেলে যে ছবি তুলেছে সেগুলো বাইরে কোথাও দিয়েছে কিনা, অন্যকোনো চ্যানেলের সাথে যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখা হবে। আমরা এখন পুলিশে মামলা দিবো এবং আইন অনুযায়ী আগাবো।
গৌরনদীতে বাকি টাকার জেরে ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদী উপজেলায় বাকি টাকা পরিশোধকে কেন্দ্র করে এক মুরগি ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি গত ১ তারিখ বিকেল ৩টার দিকে উপজেলার গয়নাঘাটা কাঁচাবাজার এলাকায় ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গয়নাঘাটা কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ী শামিম সরদারের সঙ্গে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুভ ফকিরের বাকি মুরগি নেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়।
ভুক্তভোগী শামিম সরদার অভিযোগ করে বলেন, “শুভ ফকির আমার কাছ থেকে বাকি হিসেবে মুরগি নিয়েছিলেন। আমি পাওনা টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে মারধর করেন। এ সময় তিনি চাঁদা দাবি করেন বলেও অভিযোগ রয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শুভ ফকিরের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, ঘটনার সময় বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে পরিস্থিতি শান্ত হয়।
গৌরনদী থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
গৌরনদীতে মেসার্স সান্টু ট্রেডার্সের উদ্যোগে ইফতার মাহফিল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা-এ মেসার্স সান্টু ট্রেডার্স, অথরাইজড ডিস্ট্রিবিউটর নগদ লিমিটেড-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে মেসার্স সান্টু ট্রেডার্স সক্রিয় ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।
টরকী পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন ইউএনও মোঃ ইব্রাহীম ও ওসি মোহাম্মদ তারিক হাসান রাসেল
স্টাফ রিপোর্টার:
বরিশালের গৌরনদী উপজেলার টরকী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম এবং মোহাম্মদ তারিক হাসান রাসেল , অফিসার ইনচার্জ, গৌরনদী মডেল থানা।
পরিদর্শনকালে তাঁরা ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ডিউটি কার্যক্রম, রেজিস্টার সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার আহ্বান জানান ইউএনও মোঃ ইব্রাহীম।
ইউএনও বলেন, টরকী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী অভিযানে আরও জোরদার তৎপরতার নির্দেশনা প্রদান করেন।
ওসি তারেক ইসলাম জানান, টরকী পুলিশ ক্যাম্পকে আরও কার্যকর ও জনসেবামুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।
পরিদর্শন শেষে কর্মকর্তারা ক্যাম্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
জমিজমা নিয়ে হয়রানির শিকার দুলাল হাওলাদার ও তার স্ত্রী লিজা আক্তার
মো: জুয়েল সরদার,স্টাফ রিপোটারঃ ৭নং ওয়ার্ডে দীর্ঘ দিন ধরে ভুক্ত ভোগী শিকার হয়ে আছেন দুলাল হাওলাদার ও তার স্ত্রী লিজা আক্তার। দুলাল হাওলাদার দীর্ঘ দিন ধরে প্রবাসে থাকেন। একই বাড়ীর ফোরকান হাওলাদার জমিজমা নিয়ে বিরোধের জেরে তার বাহিনী নিয়ে প্রায়ই লিজাকে মারধর করার জন্য আসেন। ঘটনাটি ঘটে গত,২৬/০২/২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টায় প্রতিপক্ষ ফোরকান হাওলাদার ও তার বাহিনী নিয়ে এলাকার প্রভাব দেখিয়ে দুলাল হাওলাদারের জমি-জমা জোর পূর্বক ভোগদখল করেন। ভুক্তভোগী পরিবার ফোরকান হাওলাদারের সাথে জমি-জমার বিষয়ে কথা বলতে চাইলে কথা বলার জন্য রাজি হননি। প্রতিপক্ষ ফোরকান হাওলাদার উল্টো ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকি দিয়ে থাকেন, এবং ভুক্ত ভোগী পরিবারকে ফোরকান হাওলাদার প্রান নাশের হুমকি দেন। ভুক্তভোগী পরিবার বলেন, ফোরকান হাওলাদার আওয়ামী লীগে সরকারের আমলে তিনি নিজেকে প্রভাবশালী নেতা বলে দাবি করতেন। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নিজেকে বিএনপির বড় নেতা বলে দাবি করেন। লিজা আক্তার সংবাদ কর্মীকে জানিয়েছেন, আমার স্বামী দীর্ঘ দিন ধরে প্রবাসে থাকেন আমি একা বাড়ীতে থাকি সারাক্ষণ আমার ভয়ের ভিতর থাকতে হয়। এই মুহুর্তে আমি আইনের সহায়তা কামনা করছি।
এনায়েত হোসেনের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
গৌরনদী প্রতিনিধি:
সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিক দলের জয়েন্ট সেক্রেটারি এনায়েত হোসেনের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ডে দলীয় কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে এনায়েত হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কেক কাটা শেষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ জোবায়ের ইসলাম।
বক্তারা বলেন, প্রবাস জীবনে থেকেও এনায়েত হোসেন দলীয় কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্ব ও নিষ্ঠা সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
বরিশাল-১ আসনে পুনর্নির্বাচিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কৃতজ্ঞতা জানালেন জহির উদ্দিন স্বপন
বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশাল: বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে তৃতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল ইসলাম খান-এর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের ভোট, দোয়া ও ভালোবাসায় পুনরায় নির্বাচিত হতে পেরে তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়া সত্ত্বেও কামরুল ইসলাম খান পুরো নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশে সম্পন্ন করতে আন্তরিক ভূমিকা রেখেছেন, যা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, “এই বিজয় শুধু আমার একার নয়—এ বিজয় আমাদের সবার। জনগণের যে আস্থা ও প্রত্যাশা আমাদের ওপর অর্পিত হয়েছে, তা সম্মিলিতভাবে রক্ষা ও বাস্তবায়নে আমরা কাজ করব।”
নবনির্বাচিত এ সংসদ সদস্য সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নয়ন, সুশাসন ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করেন, কামরুল ইসলাম খানের প্রজ্ঞাদীপ্ত পরামর্শ ও গঠনমূলক সহযোগিতা ভবিষ্যতের পথচলাকে আরও ফলপ্রসূ করে তুলবে।
বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার তৌফিক কামনা করেন।
বরিশাল জেলা পুলিশকে অভিনন্দন জানালেন ফারজানা ইসলাম
বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশাল, ১৫ ফেব্রুয়ারি ২০২৬: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ দেশপ্রেম, অত্যন্ত দক্ষতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতার সাথে সম্পাদন করায় বরিশাল জেলার পুলিশের সকল কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জনাব ফারজানা ইসলাম।
রোববার (১৫/০২/২০২৬) বরিশাল জেলা পুলিশ লাইনে আয়োজিত ‘বড় খানা’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অভিনন্দন জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের ফোর্স সদস্য, সিভিল স্টাফ এবং আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফারজানা ইসলাম বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশাল জেলা পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।”
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সতর্কতা, ধৈর্য ও মানবিক আচরণ সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ সদস্যদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়। বড় খানা শেষে অতিথিরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সাথে মতবিনিময় করেন।
বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশের স্বার্থে ও জনগণের নিরাপত্তায় তারা সবসময় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করে