Home Blog

প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

নাসির উদ্দিন সৈকতঃ গৌরনদী, বরিশালঃ


‎পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সততা ও সহমর্মিতার চর্চা বাড়াতে রমজানের শিক্ষা সবাইকে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা পেশার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

‎এতে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম খসরু, জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, জেলা জামাত ইসলামের কর্ম পরিষদ সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, গৌরনদী প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ মহিউদ্দিন শিকদার, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহবায়ক শামীম খলিফা, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আল আমিন, গনঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, পৌর বিএনপির আহবায়ক জাকির শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন এর সভাপতি মাহমুদুল হাসান মুহিত, টরকি বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান।

‎এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সহ সভাপতি এম আলোম, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়জীদ রনি প্রমুখ।

‎অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার ও সদস্য বি এম বেলাল।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মো. নাসির উদ্দীন।

‎এতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরা।

গৌরনদীতে অসহায় শিশুদের নিয়ে মেহেদী উৎসব অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে বরিশালের গৌরনদী উপজেলায় ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার সরকারি আশ্রয় কেন্দ্রের গুচ্ছ গ্রামে এ আয়োজন করা হয়। সামাজিক সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব (GBDC) এ উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী সুজন,সহ-সভাপতি কাজী রুমান,শ্রাবনী দাস, সাধারণ সম্পাদক সানাউল হাওলাদার, অর্থ- সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ সহ সংগঠনের সদস্য বিন্দু উৎসবে অংশগ্রহণকারী শিশুদের হাতে রঙিন মেহেদী পরিয়ে দেওয়া হয় এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান অতিথিরা। পাশাপাশি শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে পৌঁছে দিতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও তারা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উৎসবটি শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত সবার মাঝে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।

গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ, ২৮ রমজান) সন্ধ্যায় গৌরনদী বন্দরের নিজ বাসভবনে এ আয়োজন করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক নিজেই, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খান।
এ সময় গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও আগৈলঝাড়া উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হাওলাদার, যুবদল নেতা মোঃ শামীম মিয়া, মোঃ তাছির উদ্দিন, হুমায়ুন কবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে সমাজের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা জোরদারে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ‎

স্টাফ রিপোর্টার, গৌরনদী (বরিশাল):
‎বরিশালের গৌরনদী উপজেলায় কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয়ের খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

‎সোমবার (১৬ মার্চ) সকালে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।

‎বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম,

‎পরে খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে এই কুতুবপুর স্বনির্ভর খালটি খনন করেছিলেন। সেই সময় খালটি এলাকার কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সময়ের ব্যবধানে খালটি ভরাট হয়ে যাওয়ায় এর কার্যকারিতা কমে যায়। তাই নতুন করে পুনঃখননের মাধ্যমে খালটিকে আবারও কৃষি ও জনজীবনের উপযোগী করে তোলা হচ্ছে।

‎তিনি আরও বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার নদী-নালা, খাল-বিল পুনঃখননের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা সেচ সুবিধা পাবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্যও বজায় থাকবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির সদস্য সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, জেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ মরিয়ম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, বিএডিসির সহকারী প্রকৌশলী মো. শাহেদ আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকনশীল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাস্টার মনির আকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে। একই সঙ্গে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎আয়োজক সূত্রে জানা গেছে, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এই পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে।

‎অনুষ্ঠান শেষে অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

নলচিড়ার বিশিষ্ট সমাজসেবক তাপস বনিক আশু রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ও এলাকার বিশিষ্ট সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বাবু তাপস বনিকের হৃদযন্ত্রে সমস্যার কারণে এভারকেয়ার হাসপাতালে প্রফেসর ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের তত্বাবধানে রবিবার ১৫/০৩/২০২৬ তারিখে তার এনজিগ্রাম করে হার্টের রিং পরানো হয়।  এ গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রক্রিয়াকে কেন্দ্র করে তার পরিবার, স্বজন, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, সফলভাবে চিকিৎসা সম্পন্ন হলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।বাবু তাপস বনিকের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নলচিড়া নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আগামী রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় মন্দির প্রাঙ্গণে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এতে মন্দিরের ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, বাবু তাপস বনিক দীর্ঘদিন ধরে নলচিড়া এলাকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদ এবং নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে পরিচালিত হয়েছে। এলাকার মানুষের কাছে তিনি একজন সৎ, মানবিক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে সুপরিচিত।
এদিকে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে বাবু তাপস বনিকের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর রাখছেন। তিনি চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটি এবং এলাকাবাসী বাবু তাপস বনিকের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের নিকট প্রার্থনা কামনা করেছেন। পাশাপাশি তারা আশা প্রকাশ করেছেন, তিনি শিগগিরই সুস্থ হয়ে আবারও এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের ফলপ্রসূ বৈঠক

ঢাকা: যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের দুই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে পৃথকভাবে ফলপ্রসূ বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার এবং দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দুই পক্ষই বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা এবং জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন।
বিএনপি ও জামায়াত নেতারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনা ছিল ইতিবাচক ও গঠনমূলক। উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সংলাপ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

গৌরনদী পৌরসভার সাবেক কমিশনার আবু সাইদ নান্টুর মৃত্যুতে শোকের ছায়া

স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গৌরনদী পৌরসভার সাবেক কমিশনার আবু সাইদ নান্টুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আবু সাইদ নান্টু ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন গৌরনদীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যুতে গৌরনদী উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা জানান, আবু সাইদ নান্টুর অবদান গৌরনদীর মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে গৌরনদীবাসী একজন নিবেদিতপ্রাণ জননেতাকে হারালো।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের আনন্দ র‍্যালি

রনি আহম্মেদ, গৌরনদী। 

বরিশালের গৌরনদী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মার্চ (রবিবার) সকালে গৌরনদী উপজেলা মহিলা দলের গৌরনদী উপজেলায় বিএনপি যুগ্ম আহবায়ক তাসলিমা পারভিন এর উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি গৌরনদী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নারী অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়নের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র‍্যালিতে উপজেলা ও পৌর মহিলা দলের আনোয়ারা,ফিরোজা বেগম,সেনওয়ারা বেগম, রানু শরীফ,মিনারা বেগম,রীনা মেম্বার, সুলতানা রহমান,নুপুর আক্তার সহ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, নারীরা আজ দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, নারীদের ক্ষমতায়ন এবং সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ভবিষ্যতেও নারীর উন্নয়ন ও অধিকার রক্ষায় মহিলা দল সবসময় কাজ করে যাবে।

আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোবারক আলী ভুঁইয়ার ইন্তেকাল

গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোবারক আলী ভুঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোবারক আলী ভুঁইয়া গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আল্লাউদ্দিন ভুঁইয়ার পিতা এবং গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর শ্বশুর।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বরিশাল জেলার গৌরনদী থানাধীন কসবা এলাকায় ইসলামিয়া মিশন হাসপাতালের সামনে ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার সূত্রে জানা যায়, টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৬৫৫৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি মাইক্রোবাসের (রেজি: ঢাকা মেট্রো-ব-৬৫-০০৯২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক (অজ্ঞাতনামা) এবং যাত্রী মোঃ ইলিয়াস হোসেন (৫৮) নিহত হন। নিহত ইলিয়াস হোসেনের পিতার নাম আব্দুল ওয়াহিদ। তার ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোড।
এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিনজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাস চালক ও যাত্রী ইলিয়াস হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস দুটি গৌরনদী হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।