বরিশাল প্রতিনিধি :
বরিশালে দায়েরকৃত একটি মামলায় ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় সোমবার (তারিখ উল্লেখযোগ্য) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে পর্যাপ্ত সাক্ষ্য ও উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে মত দেন। ফলে বিচারক সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।
খালাসপ্রাপ্তদের মধ্যে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়কসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৩ জন নেতাকর্মী রয়েছেন। রায় ঘোষণার সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী জানান, “এটি ছিল একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা। আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন।”
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী রায় পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
রায় ঘোষণার পর আদালত চত্বরে খালাসপ্রাপ্তদের স্বজন ও সমর্থকদের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
বরিশালে ছাত্রলীগের ১৩ কর্মী খালাস
সেনাবাহিনীর অভিযানে আট সহযোগিসহ শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা আটক
স্টাফ রিপোর্টারঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি শহীদ প্যাদাসহ (৪৯) তার আটজন সহযোগিকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাতে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহীদ প্যাদাকে তার নিজ বাসভবন থেকে এবং তার সহযোগিদের শহীদ প্যাদার মাছের ঘের এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা ওই এলাকায় মাদক সেবনে লিপ্ত ছিল। শহীদ প্যাদা ও তার সহযোগিরা দীর্ঘদিন থেকে এলাকাবাসীর ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট, জমি দখল, অর্থ আত্মসাত, অবৈধভাবে বালুমহল দখলসহ বিভি
ন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো।
অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমান অবৈধ সিগারেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে আটককৃত শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা তার সহযোগি শামীম শেখ, শামীম মৃধা, সিরাজুল ইসলাম, শাওন শেখ, ফারুক শেখ, ওয়াশিম বেপারী, মামুন খান ও সুলতানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাবুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানিক দল সূত্রে জানা গেছে, মাদক ও সমাজে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে অপরাধনির্মূলে সেনাবাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ও তার সহযোগিদের আটক করায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দারা জানিয়েছেন, আটক শহীদ প্যাদা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি। সে সুবাধে সে (শহীদ) বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেন।
শহীদ ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়নি। তারা (সন্ত্রাসী) বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনের গরুর ফার্ম থেকে প্রকাশ্যে গরু লুট ও গত দুইদিন থেকে তার (স্বপন) মাছের ঘের থেকে প্রকাশ্যে কয়েক লাখ টাকার মাছ লুট করে নিয়েছে। এছাড়া ওইসব সন্ত্রাসীরা এলাকায় মাদকের স্বর্গরাজ্যে পরিনত করেছে।
গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪৫ পিস ইয়াবা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় যৌথ বাহিনীর মাদক নির্মূল অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল গৌরনদী উপজেলার ৬নং ওয়ার্ডের বিজয়পুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বিজয়পুর গ্রামের ফারুক উকিল (৫০) ও মামুন সরদার (৪৫)। অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসির আরাফাত বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় এলাকাবাসী যৌথ বাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানান।
গৌরনদীতে বিক্রয় প্রতিনিধি জোটের অফিস উদ্বোধন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলায় বিক্রয় প্রতিনিধি জোটের নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে গৌরনদী পৌর এলাকার একটি নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এ অফিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিক্রয় প্রতিনিধি জোটের নেতৃবৃন্দ বলেন, এ জোটের মাধ্যমে স্থানীয় বিক্রয় প্রতিনিধিদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সংগঠনের মাধ্যমে বিক্রয় প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি জোট গৌরনদী উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে নতুন কার্যালয়ের সাফল্য কামনা করেন।
শেষে দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আগৈলঝাড়া আর্মি ক্যাম্পে স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া আর্মি ক্যাম্পে স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসির আরাফাত।
বক্তব্যে মেজর ইয়াসির আরাফাত বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা সম্ভব হবে। এ সময় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
মতবিনিময় সভায় আগৈলঝাড়া ও আশপাশের উপজেলার বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সাংবাদিকরা এমন উদ্যোগকে স্বাগত জানান।
গৌরনদীতে ধানের শীষে জয়ের ডাক: কেন্দ্রীয় বিএনপি নেতার প্রচারসভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারসভা ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় তিনি বলেন, দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই এবং ১২ ফেব্রুয়ারির ভোটে জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা বক্তব্য দেন। সভা শেষে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
গৌরনদীর চাদশী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
রনি আহম্মেদঃ
গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চাদশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবার মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন চাদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম মুহিদ শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তাইফুর রহমান কচি, হিমু শরীফ, রফিক চৌকদার, জয়নাল আবেদিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশবাসীর জন্য তাঁর ত্যাগের কথা স্মরণ করা হয়। শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা কাওছার হোসেন।
গৌরনদী উপজেলা অফিসার্স ক্লাবে স্বাস্থ্য কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান
গৌরনদী প্রতিনিধি: গৌরনদী উপজেলা অফিসার্স ক্লাবে এক আনন্দঘন পরিবেশে বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহতা জারাব সালেহিন-এর বিদায় এবং নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফকরুল ইসলাম মৃধা-কে বরণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহীম স্যার। সভাপতির বক্তব্যে তিনি বিদায়ী কর্মকর্তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেন এবং নবাগত কর্মকর্তাকে গৌরনদীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মেহেদী হাসান স্যারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার প্রধানগণ। বক্তারা বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তার কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত স্বাস্থ্য কর্মকর্তার প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
নদী ভাঙন রোধে সরকারের কোটি টাকা ব্যয়, অথচ পালরদী নদীর মাটি বিক্রি ৫০ টাকা ভ্যান প্রতি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
নদী ভাঙন রোধে সরকার যেখানে কোটি কোটি টাকা ব্যয় করছে, ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে বরিশালের গৌরনদী উপজেলায়। উপজেলার পালরদী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের বাসিন্দা হাসান মীরা নিজেকে বিএনপির প্রভাবশালী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে পালরদী নদী থেকে মাটি কেটে বিক্রি করে আসছেন। অভিযোগ রয়েছে, বরিশাল জেলা প্রশাসনের ডিসিআর (DCR) না কেটেই তিনি বেআইনিভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, নদীর ওই অংশটি লোকচক্ষুর আড়ালে হওয়ায় প্রশাসনের নজর এড়িয়ে নিয়মিত মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি বাড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আশোকাঠি গ্রামের সেকেন্দার আলী নামের এক ব্যক্তি ভ্যান প্রতি মাত্র ৫০ টাকায় হাসান মীরার কাছ থেকে নিয়মিতভাবে নদীর মাটি কিনে নিচ্ছেন। এভাবে প্রতিদিন একাধিক ভ্যান মাটি বিক্রি হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে পালরদী নদী এলাকায় ভয়াবহ ভাঙন ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
গৌরনদী প্রেস ক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা সভাপতি জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার
স্টাফ রিপোর্টার,বরিশালঃ
আপডেট : শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
গৌরনদী প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার সকালে প্রেস ক্লাব কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।
সাধারণ সভায় বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, এস. এম. জুলফিকার, মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, আমিনা আকতার সোমা, মো. খায়রুল ইসলাম, এস. এম. মোশারফ হোসেন, আমিন মোল্লা, বদরুজ্জামান খান সবুজ ও কাজী আল আমিন।
সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য ৭ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন—
সভাপতি: জহুরুল ইসলাম জহির (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ)
সহসভাপতি: এ. আলম (দৈনিক মানবজমিন)
সাধারণ সম্পাদক: এস. এম. জুলফিকার (দৈনিক আমাদের সময়)
সহ-সাধারণ সম্পাদক: আমিনা আকতার সোমা (দৈনিক আমার দেশ)
কোষাধ্যক্ষ: জামিল মাহমুদ (দৈনিক ভোরের পাতা)
দপ্তর সম্পাদক: মোহাম্মদ আলী বাবু (দৈনিক সংবাদ)
প্রচার সম্পাদক: মো. হাসান মাহমুদ (দৈনিক কালের কণ্ঠ)
প্রধান অতিথি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, গৌরনদী প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।